মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

শার্শার বিএনপি নেতা আব্দুল কাদের’র ইন্তিকাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৭৫ Time View

মনিরুল ইসলাম মনি, শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের আর নেই। তিনি বৃহস্পতিবার রাত আনুমানিক ৩ টার সময় যাদবপুর নিজ বাড়িতে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়ষ হয়েছির ৭০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, নাতি/পুতিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম আব্দুল কাদের নাভারন যাদবপুর গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে, নাভারন বাজারের বিশিষ্ঠ ব্যাবসায়ী, সমাজ সেবক ও শার্শা উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভপতি ছিলেন। মরহুম আব্দুল কাদের গত ১৯৯১ সালে জাতীয় পাটির মনোনীত প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতিক নিয়ে সংসদ নির্বাচনে অংশ নিয়ে ছিলেন।

পরে তিনি প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সাবেক মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম’র হাতে হাত দিয়ে বিএনপিতে যোগদান করেন। মরহুমের মেজ ছেলে মাহমুদুর রহমান রিন্টু জানান, তার পিতা আব্দুল কাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে ভুগ ছিলেন। এরপর তিনি ব্রেইন স্ট্রোক করে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এই অবস্থায় বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার সময় তিনি ইন্তিকাল করেন।

বৃহস্পতিবার যোহর নামাজের পর যাদবপুর নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে মরহুম আব্দুল কাদেরের দাফন সম্পন্ন হয়। মরহুমের নামাজে জানাজায় যশোর জেলা জামায়াতের সাবেক আমির ও জামায়াতের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মাওঃ আজিজুর রহমানসহ বিভিন্ন ব্যবসায়ী ও সুধী জানাজায় অংশনেন। জানাজা পরিচালনা করেন যাদবপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওঃ আব্দুর রউফ। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কিউএনবি/অনিমা/২৮ আগস্ট ২০২৫/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit