মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

দুই শিবির নেতার ক্রসফায়ারের রোমহর্ষক সেই ঘটনা চৌগাছায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রতিনিধি দলের তদন্ত টিম

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৭২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের তদন্ত সংস্থার একটি প্রতিনিধিদল যশোরের চৌগাছায় দুই শিবির নেতার ক্রসফায়ারের রোমহর্ষক সেই ঘটনার তদন্ত করলেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিনব্যাপী এ প্রতিনিধিদল ঘটনাস্থল, থানা, হাসপাতাল ও সাধারণ মানুষের নিকট গিয়ে তদন্ত করলেন রোমহর্ষক সেই ঘটনার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল সরেজমিনে এ তদন্তে আসেন।

তদন্ত কমিটির নিকট শিবির নেতা ইসরাফিল হোসেন ও রুহুল আমিন ঘটনাস্থলে (বুন্দলীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে) দাড়িয়ে বলেন, পতিত সরকারের শাসন আমলে ২০১৬ সালের ৪ আগস্ট তৎকালিন চৌগাছা থানার ওসি মশিউর রহমান, সেকেন্ড অফিসার এস আই আকিক, এস আই মখলেস, এস আই আহসান, এএস আই মাজেদ হোসেন ও তাদের সঙ্গীরা আমাদেরকে মহেশপুর-চৌগাছা সড়কের টেঙ্গুরপুর মোড় থেকে কোন কারণ ছাড়াই আটক করেন।

পরে রাতে আমাদেরকে উপজেলার নারায়নপুর ইউনিয়নের বুন্দলীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিয়ে মিথ্যা নাটক সাজিয়ে আমাদের দুইজনের পায়ে গুলি করেন। সেখান থেকে আমাদেরকে চৌগাছা সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক আমাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখান থেকে ঢাকা পঙ্গুতে। সেখানে ইসরাফিল হোসেনের ১টি ও রুহুল আমিনের ১টি পা কেটে বাদ দেওয়া হয়। সেখান থেকে আমাদেরকে জেলে পাঠানো হয়। পরে এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়।

সেই অভিযোগের তদন্ত করতেই বৃহস্পতিবার দিন ব্যাপী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধিদল তদন্তে আসেন। দিনব্যাপী এ প্রতিনিধিদল ঘটনাস্থল, থানা হাসপাতাল ও সাধারণ মানুষের নিকট গিয়ে তদন্ত করেন। সরেজমিনে ঘটনাস্থল বুন্দলীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় পৌঁছিয়ে রোমহর্ষক সেই ঘটনার বর্ণনা শোনের প্রত্যক্ষদর্শী ও এলাকার মানুষের মুখ থেকে। এ সময় এ প্রতিনিধি দল ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, আমরা দিনব্যাপী ঘটনাস্থল, হাসপাতাল, থানা ও সাধারণ মানুষের নিকট থেকে সাক্ষ্য গ্রহণ করেছি। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের রির্পোট সংশ্লিষ্ট শাখায় পৌঁছিয়ে দেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ আগস্ট ২০২৫/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit