বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

শার্শায় ইজিবাইক চুরি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৯৫ Time View

মনিরুল ইসলাম মনি, শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় রাতের আধারে ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শার্শার কেরালখালী গ্রামে বৃহস্পতিবার রাত আনু মানিক ২,২০ টার দিকে। এ ঘটনায় ইজিবাইকের মালিক সাইফুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগে জানাগেছে, শার্শার কেরালখালী গ্রামের বাবুর আলীর ছেলে সাইফুল ইসলাম(৩৫)সহায় সম্বলল বিক্রি করে একটি ইজিবাইক কিনে তা চালিয়ে জীবীকা নির্বাহ করছিল। অন্যদিনেরমত সে তার ইজিবাইকটি বাড়ির ভিতরে চার্জে দিয়ে রাতে ঘুমিয়ে যায়।

এরপর রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে উঠে দেখে তার ইজিবাইকটি নেই। সে সময় সে তার বাগির সিসি ক্যামেরার ফুটেজ দেয়ে দেকতে পাই রাত ২টা ২০ মিনিটের সময় দুজন চোর তার ইজিবাইটি চুরি করে নিয়ে গেছে। সিসি ক্যামেরায় দেখা যায় চোরদের মুখে কাপড় দিয়ে বাধা থাকায় চোর সনাক্ত করতে পারেনি। ইজিবাইকের মালিক সাইফুল ইসলাম জানান সম্প্রতি তাদের এলাকায় প্রতিরাতে পর্যাপ্ত ভাবে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপাওে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ (ওসি) তদন্ত খন্দকার শাহ আলম জানান, শার্শার কেরালখালী গ্রামে ইজি বাইক চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। তিনি বলেন অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

কিউএনবি/অনিমা/২৮ আগস্ট ২০২৫/রাত ৯:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit