মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

সাদাপাথর লুট: মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চতর তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শনে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৪৪ Time View

ডেস্ক নিউজ : সিলেটে সাদাপাথর লুটের ঘটনাস্থল পরিদর্শন করছেন মন্ত্রিপরিষদ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি। মঙ্গলবার (২৬ আগস্ট) স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন তদন্ত কর্মকর্তারা। লুটের সঙ্গে জড়িতদের পরিচয় ও প্রশাসনের ভূমিকা জানার চেষ্টা করছেন তারা। এর আগে, পাথর লুট কাণ্ডে গত ২০ আগস্ট ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে লুটের ঘটনায় দায়ী ব্যক্তিদের শনাক্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় কোনো কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা ছিল কিনা তা নিরূপণ করা হবে।

এ ছাড়াও ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশ করার নির্দেশনাও দেয়া হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব জাহেদা পারভিন। কমিটির অন্য ৪ সদস্যরা হলেন— জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন এবং সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, যিনি তদন্ত কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ আগস্ট ২০২৫/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit