মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

প্রেসক্লাব চৌগাছার শোক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে প্রেসক্লাব চৌগাছার শোক আলমগীর মহিউদ্দিন ছিলেন গণমাধ্যম জগতের কাল পুরুষ সাংবাদিক।

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৫২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকবর্ষীয়ান ও খ্যাতিমান সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রেসক্লাব চৌগাছা। রোববার (২৪ আগস্ট) এক শোক বিবৃতিতে প্রেসক্লাবের সাংবাদিকরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন। এ সময় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিতে তারা বলেন, খ্যাতিমান সাংবাদিক আলমগীর মহিউদ্দিন ছিলেন একজন প্রতিথযথা সাংবাদিক, যিনি গণমাধ্যমে অসামান্য অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে মিডিয়া জগৎ ও সাংবাদিক সমাজে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।

বিবৃতিদাতারা হলেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি দৈনিক ইত্তেফাকের চৌগাছা প্রতিনিধি অধ্যক্ষ আবু জাফর, প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সহ-সভাপতি দৈনিক আমার দেশের চৌগাছা প্রতিনিধি রহিদুল ইসলাম খান ও দি ঢাকা পোস্টের চৌগাছা প্রতিনিধি প্রভাষক বিএম হাফিজুর রহমান, দৈনিক যশোরের অধ্যাপক ড. আব্দুস শুকুর, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক দৈনিক আজকের পত্রিকার চৌগাছা প্রতিনিধি আজিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক নয়া দিগন্তের চৌগাছা প্রতিনিধি এম এ রহিম ও দৈনিক মানব জমিনের চৌগাছা প্রতিনিধি বাবুল আক্তার, অর্থ সম্পাদক দৈনিক যায়যায় দিনের আসাদুজ্জামান মুক্ত, দৈনিক সময়ের আলোর প্রভাষক আজিজুর রহমান, দৈনিক আমার সংবাদের চৌগাছা প্রতিনিধি এম এ মান্নান, দফতর স¤পাদক দৈনিক যশোরের রায়হান হোসেন, দৈনিক ভোরের ডাকের দেওয়ান শফিকুল ইসলাম, দৈনিক লোকসমাজের আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদকদৈনিক কালবেলার শ্যামল দত্ত, আরো সমবেদনা জানান সাংবাদিক মাহমুদুর রহমান, মাওলানা আব্দুল কাদের, আব্দুল মালেক, ফকরুল ইসলাম, কালিমুল্লাহ সিদ্দীক, জাহিদ হোসেন, আলমগীর কামাল ও ফয়সাল হোসেন প্রমুখ।

 

কিউএনবি/আয়শা/২৪ আগস্ট ২০২৫/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit