মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পুরুস্কার বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১০৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার  মাটিরাঙ্গায় জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে  র‍্যালি,  আলোচনা সভার মধ্যদিয়ে  সপ্তাহ ব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ‘র সূচনা করা হয়।সোমবার (১৮  আগষ্ট) সকাল সাড়ে দশটার দিকে  মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চত্বর থেকে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও সেরা মৎস্যচাষীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। 
র‍্যালি শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা তাহিরা, মাটিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ (ওসি) তফিকুল ইসলাম তৌ‌ফিক, মা‌টিরাঙ্গা উপ‌জেলা কৃ‌ষি সম্প্রসারণ কর্মকর্তা সে‌লিম রানা,ম‌হিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক,যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্রাফ উ‌দ্দিন, মৎস্যচাষী আব্দুর রহমান সহ বিভিন্ন এলাকার মৎস্য চাষী  ও গণমাধ্যমকর্মীরা  উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাটিরাঙ্গা উপজেলা মৎসচাষে যে সাফল্য অর্জন করেছে, বা উৎপাদন হচ্ছে  তা এখনকার স্থানীয় চাহিদা মিটিয়ে  ঢাকা-চট্রগ্রাম রপ্তানি করতে পারবো। মিঠা পানি মৎস উৎপাদনে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। ফরমালিন মুক্ত মাছ ক্রয় থেকে সাধারণ মানুষ বিরত থাকতে পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহন করার জন্য অনুরোধ জানান।উপজেলার  শ্রেষ্ট মৎস্যচাষী হিসেবে তিন জন নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান ,রু‌বেল মিয়া, জা‌কির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ,কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও বৈদেশিক মুদ্রা অর্জনসহ জনগনের আর্থসামাজিক উন্নয়নে মৎস্যখাতের অবদান অপরিসীম। উম্মুক্ত জলাশয় ব্যবস্থাপনা এবং সামুদ্রিক মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার ফলে বাংলাদেশ বর্তমানে মৎস্য উৎপাদনে একটি স্বয়ংসম্পূর্ণ দেশ।আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা উপজেলার সেরা তিন মৎস্যচাষীর মাঝে সম্মাননা স্বারক তুলেদেন। 
কিউএনবি/অনিমা/১৮ আগস্ট ২০২৫/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit