বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

‘ওয়ার ২’, ‘কুলি’কেও ছাড়িয়ে গেল দেব-শুভশ্রীর ‘ধুমকেতু’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৫২ Time View

বিনোদন ডেস্ক : ‘ওয়ার ২’ অতিরিক্ত শো পাওয়ায় কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানিয়েছিলেন দেব থেকে শুরু করে প্রসেনজিৎ সকলেই। বাংলা ছবির পাশে দাঁড়ানোর জন্য আর ‘ধুমকেতু’র মতো ছবিকে অতিরিক্ত শো দেয়ার জন্য আবেদন জানিয়েছিলেন তারা। এরপর ঠিক করা হয়, হিন্দি এবং বাংলা দুটি সিনেমায় সমান সমান শো পাবে।

তবে এর মধ্যেই যা জানা গেল তার রীতিমতো অবাক করে দেয়ার মতো ঘটনা। একটি বাণিজ্যিক সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, ‘ধুমকেতু’, ‘ওয়ার ২’, ‘কুলি’ একই দিনে অর্থাৎ আগামী বৃহস্পতিবার মুক্তি পাওয়ার কথা। তিনটি ছবি নিয়েই ভক্তদের মধ্যে সমান উত্তেজনা ছিল কিন্তু এই মুহূর্তে ‘ধুমকেতু’র অগ্রিম টিকিট বিক্রির হিসাব সকলকে অবাক করেছে।
 
বাণিজ্যিক সূত্র থেকে আরও জানা যায়, সোমবার (১১ আগস্ট) সকাল ১১টার মধ্যে প্রায় ২১ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। প্রতি ঘন্টায় সেই সংখ্যা আরও লাফিয়ে বাড়ছে। অন্যদিকে পুরো পশ্চিমবঙ্গে ‘ওয়ার ২’ ছবির প্রায় ৫৫০০ টিকিট বিক্রি হয়েছে।
 
সূত্র আরও জানিয়েছে, যশ রাজ ফিল্মসের তৈরি ছবির প্রতি মানুষের আগ্রহ চিরকালই বেশি কিন্তু ‘ধুমকেতু’র অগ্রিম বুকিং দেখে মনে হচ্ছে, এবার তার ব্যতিক্রম হতে চলেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

কিউএনবি/আয়শা/১২ আগস্ট ২০২৫/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit