বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

সিলেটে বিআরটির মোবাইল কোর্টের নামে হয়রাণী !! ৮ দফার দাবিতে পরিবন শ্রমিকদের কর্মবিরতির ডাক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৭৪ Time View

সিলেট প্রতিনিধি : সিলেটে বিআরটির নামে মোবাইল কোর্টের পরিবহনে অতিরিক্ত জরিমান আদায় ও ডাম্পিং এর ফলে পরিবণ সেক্টরে বেড়েছে ভোগান্তী। সিলেট নগরীর বিভিন্ন পয়ন্টে মোবাইল কোর্ট বসিয়ে বিআরটির কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে আদায় করা হয় জরিমানা।

এদিকে ৮ দফা দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রীমক কল্যাণ  ফেডারেশন। আগামী ১১ আগস্টের মধ্যে তাদের দাবি না আনলে ওই দিন থেকে টানা ৭২ ঘণ্টা পরিবহন শ্রমিকরা এ কর্মবিরতি পালন করবেন বলে জানান। বাণিজ্যিক মোটরযানের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করাসহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। দাবি সম্বলিত স্মারকলিপি ইতোমধ্যে সংশ্লিষ্ট উপদেষ্টাসহ সকল দপ্তওে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা আড়াইটার দিকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের হল রুমে সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী পরিষদের সভাপতি এম. এ. বাতেন তাদের আট দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হচ্ছে: সড়ক পরিবহন আইন ২০১৮–এর ৯৮ ও ১০৫ নম্বর ধারা সংশোধন করা; পুরোনো বাণিজ্যিক যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল (ইকোনমিক লাইফ) ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করা, সেটা না হওয়া পর্যন্ত পুরোনো গাড়ির বিরুদ্ধে অভিযান স্থগিত রাখা; বাজেটে বাণিজ্যিক যানবাহনের ওপর আরোপিত দ্বিগুণ অগ্রিম আয়কর কমিয়ে আগের মতো বহাল করা,  মেয়াদোত্তীর্ণ যানবাহন রাস্তা থেকে সরানোর জন্য সহায়ক হিসেবে বাণিজ্যিক রিকন্ডিশন যানবাহন আমদানির সময়সীমা ৫ থেকে বাড়িয়ে ১২ বছর করা, দুর্ঘটনা কবলিত গাড়ি ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান কার্যকর করা, মেয়াদোত্তীর্ণ যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন করা,মহাসড়কে তিন চাকার যানবাহন ও অনুমোদনহীন হালকা যানবাহনের জন্য আলাদা  লেন তৈরি করা, এবং ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন দ্রুত দেওয়া এবং শ্রমিক ফেডারেশনের ১২ দফা বাস্তবায়ন করা।

 

 

কিউএনবি/আয়শা/৮ আগস্ট ২০২৫/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit