মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে কী করবেন?

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৫৫ Time View

স্বাস্থ্য ডেস্ক : শরীরে খারাপ কোলেস্টেরল বেড়ে গেলে, তা একটি দরজার মতো কাজ করে। যে দরজা দিয়ে অনায়াসেই ঢুকে পড়ে আরও অনেক রোগ। তাই প্রথম দিকেই শরীরে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাওয়া নিয়ন্ত্রণে না আনতে পারলে রোগীকে অপ্রত্যাশিত মৃত্যু চারদিক থেকে ঘিরে ধরবে।

অনিয়ন্ত্রিত জীবনযাপনে রাশ টেনে সুশৃঙ্খলিত জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি একটি সঠিক ডায়েট লিস্ট আপনার শরীরে অনেকটাই খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে পারে। সুন জেনে নিই, ঠিক কোন কোন খাবার থেকে বাড়তে পারে রক্তে কোলেস্টেরলের মাত্রা।
 
১. রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তুলতে সবচেয়ে কার্যকরী খাবার হলো রেড মিট বা লাল মাংস। এই খাবার ভালো প্রোটিনের অন্যতম উৎস হলেও এতে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট। এই ফ্যাট রক্তে হুহু করে বাড়িয়ে তোলে কোলেস্টেরল। তাই কোলেস্টেরলের সমস্যায় ভোগা প্রতিটি মানুষকে অবশ্যই রেড মিট খাওয়া থেকে দূরে থাকতে হবে।

২. প্রসেসড মিট, ফুড বা ওয়েস্টার্ন খাবারগুলোতে খারাপ ফ্যাটের পরিমাণ অত্যধিক থাকে, যা শরীরে ডেকে আনতে পারে ভীষণ ক্ষতি। তাই প্রতিটি মানুষকে অবশ্যই হতে হবে সচেতন। কারণ, এই ফ্যাট রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ানোর পাশাপাশি বাড়ায় হার্টের ঝুঁকি ও ক্যানসার হওয়ার প্রবণতাও।

৩. বেশি মুখোরোচক খাবার সবসময় স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কেননা, রান্না স্বাদ করার জন্য এমন কিছু মসলা খাবারে যোগ করা হয়, যাতে আমাদের শরীরকে বিপদের মুখে ফেলে দেয় অনেকটাই। মনে রাখবেন, হেলদি খাবার কখনোই বেশি টেস্টি বা সুস্বাদু হয় না।
 
তাই খাবার খাওয়ার সময় এড়িয়ে চলুন বেকড বা ভাজা বিভিন্ন ধরনের খাবারকে। ডায়েট লিস্ট থেকে বাদ দিন মিষ্টি, চিজ, দুগ্ধজাত খাবার, ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাবারও।

 

 

কিউএনবি/আয়শা/৪ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit