মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

ইউক্রেনের কারাগারে রাশিয়ার হামলা, যুদ্ধ বন্ধে ট্রাম্পের হুঙ্কার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের একটি কারাগারে হামলা চালিয়েছে রাশিয়া। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৭ জন এবং আহত হয়েছেন প্রায় অর্ধশত। মঙ্গলবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জাপোরিঝিয়ায় সোমবার রাতভর চলে এই অভিযান। হামলায় ধ্বংস হয়ে গেছে কারাগারের একাধিক ভবন। একইসাথে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের ঘরবাড়ি। রাজধানী কিয়েভেও চালানো হয় ড্রোন হামলা। আহত হয় শিশুসহ কমপক্ষে ৮ জন। ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করা হয়েছে বলে দাবি পুতিন বাহিনীর।

অন্যদিকে, ইউক্রেনের স্তারো-কোস্তিয়ান-তিনিভে রাতভর একযোগে চালানো হয়েছে ড্রোন, ক্রুজ মিসাইল ও ব্যালিস্টিক মিসাইল হামলা। যদিও ৩শ’রও বেশি ড্রোন ও মিসাইল প্রতিহতের দাবি করেছে কিয়েভ।

এদিকে, ইউক্রেনে যুদ্ধ বন্ধের পথে অগ্রগতি দেখানোর জন্য রাশিয়াকে নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য রাশিয়ার হাতে রয়েছে ‘১০ থেকে ১২ দিন’। অন্যথায় তাদের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৫,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit