বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

শিক্ষক, মা-বাবাকে ফুল দিয়ে কৃতজ্ঞতা জানাতে বললেন শিক্ষা উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলের পেছনে শিক্ষক, বাবা ও মায়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে শিক্ষার্থীদের ফুল উপহার দেওয়ার অনুরোধ জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সিআর আবরার। 

মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ২০২২ ও ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের আওতায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

শিক্ষা উপদেষ্টা বলেন, ছাত্রছাত্রী ও শিক্ষক আমাদের বড় স্টেকহোল্ডার। ছাত্রছাত্রীদের রাষ্ট্রের কাছে অনেক চাওয়াপাওয়া থাকতে পারে। আমরা জনদুর্ভোগ সৃষ্টি না করে ন্যায্য ও ন্যায়সংগত দাবিগুলো সরকারের কাছে উপস্থাপন করতে পারি। রাষ্ট্রের সম্পদের যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে, রাষ্ট্রের সীমিত সম্পদ পরিকল্পিতভাবে যথাযথ ব্যবহারের মাধ্যমে এ সব সমস্যা সমাধান করতে হবে। রাষ্ট্রের প্রয়োজনে এসব কাজ বাস্তবায়নের জন্য নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা।

তিনি বলেন, আমাদের অভিভাবকরা দেশের কয়েকটি ভালো স্কুলে সন্তানদের ভর্তির জন্য প্রতিযোগিতা শুরু করেন। আমাদের দেশের সব স্কুলকে মানসম্মত করে গড়ে তুলতে পারলে এসব প্রতিযোগিতা দূর করা সম্ভব। অভিভাবকরা সন্তানদের স্কুল-কলেজে দিয়ে যাতে নিশ্চিন্তে থাকতে পারেন, সে ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম খবিরুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. মজিবর রহমান।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৫,/রাত ৯:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit