মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

আহত শিশুদের সেবায় সবাই দিনরাত পরিশ্রম করছেন : স্বাস্থ্য উপদেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত শিশুদের সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

সোমবার সকাল ১০টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। শুরুতেই সেখানে জুলাই গণঅভ্যুত্থানে স্বাস্থ্যকর্মীদের ভূমিকা নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণআন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধ, সবই আমাদের গর্বের ইতিহাস। কিন্তু এই জুলাই মাসেই আমরা হারিয়েছিলাম অসংখ্য ছাত্র ও জনতাকে। তাদের অপরিমেয় আত্মত্যাগ ভুলে যাওয়ার নয়।

তিনি বলেন, মাইলস্টোন দুর্ঘটনার পর আমরা যথাসাধ্য চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছি। সন্তান হারানোর শোক একমাত্র তার পরিবারই সত্যিকারে অনুভব করতে পারে। আহত শিশুদের জন্য চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট সকলেই নিরলসভাবে কাজ করছেন।

নূরজাহান বেগম বলেন, আমি প্রার্থনা করি, যেন আর কোনো বিভীষিকা আমাদের জীবনে না আসে। আসুন, সবাই মিলে একটি সহনশীল, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলি।

অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, জুলাইয়ের বীর যোদ্ধাদের জীবন বাঁচাতে চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত সেবা দিয়েছেন। তাদের এই ত্যাগ জাতি কখনো ভুলবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস. মুরশিদ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৫/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit