মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

বন্ধুকে মারধরের অভিযোগ তাসকিনের বিরুদ্ধে থানায় ডায়েরি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪৫ Time View

ডেস্ক নিউজ : নিজের এক বন্ধুকে ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

গতকাল রোববার (২৭ জুলাই) মিরপুর-১ এ ঘটনাটি ঘটে। পরে মিরপুর মডেল থানায় রাতেই অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে থানার কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে থানার একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, এই টাইগার পেসারের বিরুদ্ধে অভিযোগ দায়েরের ঘটনাটি সত্য। এ বিষয়ে এরই মধ্যে তদন্তও শুরু হয়েছে।

জিডিতে অভিযোগকারী সিফাতুর রহমান সৌরভ দাবি করেন, তাসকিন আহমেদ তাকে ফোনে ডেকে নিয়ে গিয়ে মারধর করেন।

অভিযোগ অনুযায়ী, সৌরভকে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করার পাশাপাশি তাকে হুমকিও দেন এই জাতীয় দলের পেসার।

জানা গেছে, ভুক্তভোগী সৌরভের সঙ্গে তাসকিনের আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

ঘটনার বিষয়ে তাসকিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপেও তাকে পাওয়া যায়নি। তাসকিনের বাবা আব্দুর রশিদকেও ফোনে পাওয়া যায়নি।

উল্লেখ্য, তাসকিন আহমেদ সম্প্রতি বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিলেন। ম্যাচটি অনুষ্ঠিত হয় ২৪ জুলাই, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

তাসকিনের মতো জাতীয় দলের একজন পরিচিত মুখের বিরুদ্ধে এমন অভিযোগ উঠায় বিস্মিত ক্রিকেট অঙ্গনের অনেকে। তদন্তের অগ্রগতি ও সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কিছু বলা না গেলেও, ঘটনাটি ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৫/বিকাল ৩:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit