শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়ন এর  মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি  জোনের  নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচীর আওতায় দুঃস্থ ও অসহায় জনগণের মাঝে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার ( ২৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে   মাটিরাঙ্গা জোনের আওতাধীন তৈকাতং আর্মি ক্যাম্পের অন্তর্গত আরবারি পাড়া এলাকায় বিশেষ মানবিক সহায়তা কর্মসূচীর আয়োজন করা হয়।
বিশেষ মানবিক সহায়তা কর্মসূচীর উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোন কমান্ডার লে.কর্ণেল ইব্রাহিম আধহাম পিএসসি জি।এসময় মাটিরাঙ্গা জোন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের তৈকাতাং আর্মি ক্যাম্প কমান্ডার মেজর গাফ্ফারুজ্জামান পিএসসি উপস্থিত ছিলেন।
উক্ত মানবিক সহায়তা কর্মসূচী উপলক্ষ্যে একজন বিধবা মহিলা ও ঘাগরাপাড়া মন্দিরে জন্য মোট ৫ বান টিন, দলদলিপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১০০০ হাজার লিটারের ১টি পানির ট্যাংকি, দলদলিপাড়া মন্দিরে ১ টি হারমোনিয়াম, ৩০ জন পাহাড়ী ও বাঙ্গালীকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে উপহার স্বরূপ রেশন সামগ্রী এবং দলদলিপাড়া ও শ্মশানটিলা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও এলাকার স্থানীয় পাহাড়ী এবং বাঙ্গালী জনসাধারণের মাঝে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এই কর্মসূচিতে মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন ডা: মোঃ মুঈদ-উল করিম চৌধুরী,  মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,র মেডিকেল অফিসার  ডাঃ ফারিয়া, হিসেবে দায়িত্ব পালন করেন। উক্ত কর্মসূচিতে প্রায় ৩০০ জন পাহাড়ী ও ২০০ জন বাঙ্গালীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।এই জোনের দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারনের মাঝে মাটিরাঙ্গা জোন কর্তৃক এরকম মানবিক সহায়তা কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলে। প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পাহাড়ী ও বাঙ্গালী সকলের জন্য এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে।

কিউএনভি/অনিমা/২৮ জুলাই ২০২৫/ দুপুর ১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit