বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

দেবহাটার সমন্বয়ক মুজাহিদকে বহিষ্কার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৪৮ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলা শাখার আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে সংগঠনটির সাতক্ষীরা জেলা কমিটি। বুধবার (২৩ জুলাই) সংগঠনের জেলা আহ্বায়ক আরাফাত হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মুজাহিদ বিন ফিরোজ সংগঠনের নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি কার্যকলাপে জড়িত ছিলেন। পদধারী নেতার এমন আচরণ সংগঠনের ভাবমূর্তি ও অভ্যন্তরীণ শৃঙ্খলার পরিপন্থি এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই প্রেক্ষাপটে জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে আহ্বায়ক পদসহ সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মো. আরাফাত হোসাইন বলেন, দায়িত্বশীল পদে থেকেও তিনি একাধিকবার বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছেন। আগেও তাকে সতর্ক করা হয়েছিল; কিন্তু কোনো পরিবর্তন না আসায় সংগঠনের স্বার্থে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে হয়েছে।

দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, সাম্প্রতিক রাতের আঁধারে হেলমেট ও মাস্ক পরে কয়েক সেকেন্ডের মিছিলটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। আমরা খোঁজ নিয়ে জানতে পারি বিষয়টি সাজানো। তিনি আরও বলেন, দেবহাটার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যদি কেউ শান্তিশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে সে যেই হোক তাকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৫,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit