শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

লক্ষীছড়ি সেনাবাহিনীর উদ্যােগে মানবিক সহায়তা প্রদান।

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনী গুইমারা রিজিয়ন এর অন্তর্গত লক্ষীছড়ি জোন এর সার্বিক ব্যবস্থাপনায় লক্ষীছড়ি উপজেলার দূর্গম এলাকার অসহায় দুঃস্থ পাহাড়ী-বাঙালিদের মাঝে মানবিক সহায়তা  কার্যত্রুমের উদ্বোধন করেন লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার  লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালের দিকে লক্ষীছড়ি জোনের আওতায় প্রত্যন্ত এলাকার অসহায় দুঃস্থ মানুষের মাঝে মানবিক কার্যত্রুমের  অংশ হিসেবে  লক্ষীছড়ি উপজেলার দূর্গম এলাকার ২টি পাহাড়ী ও বাঙালী পরিবারের মাঝে ২টি ঘর মেরামতের জন্য ঢেউটিন, ২ জন পাহাড়ী ও বাঙালী মহিলাকে স্বাবলম্বী হওয়ার জন্য সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়াও ১২টি পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। 

লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার  লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি এ সকল পরিবারের মাঝে উপরোক্ত দ্রব্যসামগ্রী এবং আর্থিক সহায়তা প্রদান করেন। লক্ষীছড়ি জোন কর্তৃক গৃহীত এই উদ্যোগ পাহাড়ি ও বাঙালী জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে কিছুটা হলেও ভূমিকা রাখবে এবং সামাজিক সম্প্রীতি ও মেলবন্ধন গড়ে তুলতে এই ধরনের মহতী কাজে লক্ষীছড়ি জোন সবসময় পাশে থাকবে বলে জোন কমান্ডার, লক্ষীছড়ি জোন আশাবাদ ব্যক্ত করেন। লক্ষীছড়ি অধিবাসীরা এ ধরনের মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য লক্ষছড়ি জোনের ভূয়সী প্রশংসা এবং আনন্দ প্রকাশ করেছেন।

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৫,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit