মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
প্রতিদিন ডিম খেলে শরীরে কী পরিবর্তন হয়? যা বলছেন বিশেষজ্ঞ ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট সপ্তাহে মাত্র ৭৫ মিনিট দ্রুত হাঁটলেই কি কমবে পেটের মেদ? যা বলছে গবেষণা শেষ মুহূর্তে ইউক্রেনে হামলার পরিকল্পনা বাতিল ইরানের কিং খানের নতুন সিনেমার লুক ভক্তদের ক্যামেরায় ইরানে যে একটি ভুল করেননি ট্রাম্প স্মার্ট ও মানসম্পন্ন শিক্ষার রূপান্তরে মাউশির একগুচ্ছ উদ্যোগ মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম ভারতে ব্রাজিলের ম্যাচ ‘গরিবের বিয়েতে শাহরুখ খানকে নাচানোর মতো বিষয়’ নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ

বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন অভিনেত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৬৩ Time View

বিনোদন ডেস্ক : তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সানা মকবুল যোধপুর থেকে মুম্বাইগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। মাঝ-আকাশে আকস্মিক জরুরি অবতরণের ঘোষণা শুনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তিনি। তবে বিমানের পাইলটের বিচক্ষণতায় বিমানটি আহমেদাবাদে নিরাপদে জরুরি অবতরণ করে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।

এই ‘বিগ বস ৩’খ্যাত অভিনেত্রী সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে এ অভিজ্ঞতার কথা ভক্ত-অনুাগীদের মাঝে শেয়ার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন ঈশ্বরের কৃপায় সব কিছুই ঠিকঠাক হয়েছে। আমি মুম্বাইয়ের আরও একটি ফ্লাইট ধরে ফিরতে পেরেছি। সানা মকবুল বলেন, পরিস্থিতি এত ভালোভাবে সামাল দেওয়ার জন্য আমি ইন্ডিগো টিম এবং পাইলটের কাছে কৃতজ্ঞ।

আমি জানি না বিশ্বে কী ঘটছে, সব বিমানের সঙ্গে কী ঘটছে, তবে এর সমাধান আমাদের প্রয়োজন। উল্লেখ্য, সম্প্রতি ভারতের আকাশে বিমান বিভ্রাট ও জরুরি অবতরণের ঘটনা উল্লেখযোগ্য হারে বাড়ছে। বিশেষ করে আহমেদাবাদে একটি ভয়াবহ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পর থেকে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিরাপত্তা প্রোটোকল নিয়ে উদ্বেগ বাড়ছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৫,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit