শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩

চলতি সপ্তাহে শেষ হতে পারে সংসদীয় সীমানা নির্ধারণের কাজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : চলতি সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ। পাশাপাশি খসড়া ভোটার তালিকাও এ মাসেই প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, সীমানা নির্ধারণের কাজ আগামীকাল (মঙ্গলবার) বা পরশুর (বুধবার) মধ্যে সম্পন্ন হতে পারে। এরপর আমরা এটি কমিশনের পরবর্তী বৈঠকে উপস্থাপন করব।  

এই ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ৭৯টি আসন থেকে ছয় শতাধিক আবেদন জমা পড়েছে। সেগুলোর যাচাই-বাছাই শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এরপর কারও দাবি বা আপত্তি থাকলে, তা শুনানি শেষে নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে। 

ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে ইসি সচিব বলেন, খসড়া ভোটার তালিকায় যে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছেন, তার তালিকা আমরা এ মাসে প্রকাশ করব। খসড়া তালিকা প্রকাশে আর কোনও আইনি জটিলতা নেই।  

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রসঙ্গে তিনি বলেন, গত কমিশন সভার পর একজন কমিশনার বলেছিলেন- আমরা এটা (ইভিএম) আর ব্যবহার করব না। এখন এটির ভবিষ্যৎ নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটিই ইভিএম বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।  

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই পাঠানো চিঠি প্রসঙ্গে সচিব বলেন, পিবিআই আমাদের কাছে একটি চিঠি পাঠিয়েছে। তার ভিত্তিতে আমরা মাঠপর্যায় থেকে কিছু তথ্য সংগ্রহ করছি। তারা গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে মাঠপর্যায়ে দায়িত্বে থাকা ব্যক্তিদের তালিকা চেয়েছে। যারা তখন দায়িত্বে ছিলেন, তারাই জানেন তারা কে কোথায় দায়িত্ব পালন করেছেন। ইসি থেকে কেবল সেই তালিকাটি সরবরাহ করা হবে বলেও জানান আখতার আহমেদ। 

কিউএনবি/অনিমা/২১ জুলাই ২০২৫/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit