মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ৩ জনের লাশ কবর থেকে উত্তোলন

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। এর মধ্যে শহরের পৌর কবরস্থান থেকে ইমন তালুকদার ও রমজান কাজী এবং টুঙ্গিপাড়ার কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার লাশ তোলা হচ্ছে।

এর আগে বুধবারের সংঘর্ষে নিহত চারজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে ঢাকায় মারা যান রমজান মুন্সি। পরদিন ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার মরদেহের ময়নাতদন্ত হয়।

গোপালগঞ্জ পৌর কবরস্থান থেকে সকাল ১০টার দিকে লাশ তোলার কথা থাকলেও দুপুর সোয়া ১২টা পর্যন্ত সেই প্রক্রিয়া শুরু হয়নি। উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে তখন কথা বলে জানা যায়, ম্যাজিস্ট্রেট এলেই শুরু হবে কার্যক্রম। লাশ তোলার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়। এরপর আজই পুনরায় লাশ দাফনের কথা রয়েছে।

কিউএনবি/অনিমা/২১ জুলাই ২০২৫/দুপুর ২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit