শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৪ নতুন রোগী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।এই সময়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ৩৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১৬১ জন বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৬৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৫৮ জন, রাজশাহী বিভাগে ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, খুলনা বিভাগে ৮ জন ও ময়মনসিংহ বিভাগে ৬ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ৭৮৯ জন। এই সময়ে ৬২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ২৯ জন নারী।

 

কিউএনবি/আয়শা//১৯ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit