শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
নিউজিল্যান্ডের কাছে ৫ গোলে হারল ভারত নুসরাতের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইরান যুদ্ধ কি এবার পশ্চিমাদের ঘরের দরজায়? চৌগাছায় ৮ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম? রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা

রবিবার থেকে হাতিরঝিলে চক্রাকার বাসে চালু হচ্ছে ‘র‌্যাপিড পাস’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : হাতিরঝিলে চক্রাকার বাস সার্ভিসে (এইচ আর ট্রান্সপোর্ট এজেন্সি) ‘র‌্যাপিড পাস’ কার্ডের মাধ্যমে ভাড়া আদায় কার্যক্রম উদ্বোধন করা হবে আগামীকাল রবিবার।

এদিন বিকাল ৩টার দিকে হাতিরঝিলে চক্রাকার বাস সার্ভিস এফডিসি কাউন্টার সংলগ্ন স্থানে এ কার্যক্রম উদ্বোধন করা হবে।

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য অফিসার নোবেল দে জানিয়েছেন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) পরিচালিত ‘র‌্যাপিড পাস’ কার্ডের মাধ্যমে সব গণপরিবহনের ভাড়া আদায়ের অংশ হিসেবে হাতিরঝিলে চক্রাকার বাস সার্ভিসে এই কার্যক্রম শুরু হচ্ছে। ফলে কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধ করতে পারবেন এই রুটে চলা যাত্রীরা।

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২৫,/বিকাল ৪:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit