শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নিউজিল্যান্ডের কাছে ৫ গোলে হারল ভারত নুসরাতের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইরান যুদ্ধ কি এবার পশ্চিমাদের ঘরের দরজায়? চৌগাছায় ৮ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম? রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা

আশুলিয়ায় ঢাকা জেলা তাঁতীদলের বিক্ষোভ ও মিছিল 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৭৫ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে  আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা জেলা উত্তর তাঁতী দলের নেতৃবৃন্দ। 
শনিবার সকালে আশুলিয়ার বগাবাড়ি বসুন্ধরা এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের করেন তারা। বিক্ষোভ মিছিলটি বগাবাড়ি এলাকা প্রদক্ষিণ করে যথাস্থানে এসে নেতাকর্মীরা সমাবেত হন। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
ঢাকা জেলা উত্তর তাঁতী দলের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মনিরুজ্জামান সুমন, আশুলিয়া থানা কমিটির সভাপতি শামসুল হক শামীম, সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল সুমন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী ও  তাঁতীদল নেতা বেল্লাল মোল্লা সহ আরও অনেকে। 
এসময় ঢাকা জেলা তাঁতীদলের সভাপতি জাকির হোসেন বলেন, কোন দলের নেতারা যদি জিয়া পরিবারকে নিয়ে কোনো রকম কুরুচিপূর্ণ মন্তব্য করেন তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে এবং তার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
কিউএনবি/আয়শা//১৯ জুলাই ২০২৫,/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit