রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

বাংলাদেশে আটক ৩৪ মৎস্যজীবীকে ফেরাতে পশ্চিমবঙ্গ সরকারের তৎপরতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৫০ Time View

ডেস্কনিউজঃ আন্তর্জাতিক পানি সীমানা লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের হাতে আটক ৩৪ জন মৎস্যজীবীকে ফিরিয়ে আনতে পশ্চিমবঙ্গ সরকার তৎপর হয়ে উঠেছে। প্রশাসনিক সূত্রের খবর, আটক মৎস্যজীবীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে রাজ্যের মৎস্য দফতর। যোগাযোগ রাখা হচ্ছে ঢাকায় ভারতীয় হাইকমিশনের সঙ্গেও।

জানা গেছে, কয়েক দিন আগে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে মাছ ধরার উদ্দেশে রওনা দিয়েছিলেন ওই মৎস্যজীবীরা। বাংলাদেশের মোংলা বন্দরের কাছে তাদের আটক করে বাংলাদেশের নৌবাহিনী। বাজেয়াপ্ত করেছে সঙ্গে থাকা দু’টি ট্রলার। নৌবাহিনী অবশ্য আটক ৩৪ জন মৎস্যজীবীকে পুলিশের হাতে তুলে দিয়েছে।

মৎস্যজীবীদের আটক হওয়ার খবর পেয়েই চিন্তায় তাদের পরিবারের সদস্যরা।

তাদের একজনের পরিবারের সদস্য সাংবাদিকদের বলেন, ‘শুনেছি বাংলাদেশে আমার স্বামীকে আটক করা হয়েছে। বাংলাদেশ থেকে আমাদের ফোন করেছিল। বলল, আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ওরা প্রত্যেকে ভালো আছে। তবে যত ক্ষণ না ওরা বাড়ি ফিরছে, চিন্তায় আছি।’

তবে বার বার ভারতীয় মৎস্যজীবীদের বাংলাদেশে আটক হওয়ার ঘটনা নিয়ে উপকূল নিরাপত্তা এবং ট্রলারগুলোর জিপিএস ব্যবস্থা ঠিকমতো কাজ করছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। সীমান্তবর্তী পানি সীমানায় মাছ ধরার সময় মৎস্যজীবীদের আরও সতর্ক থাকার বার্তা দিয়েছেন রাজ্যের প্রশাসনিক কর্তাব্যক্তিরা।

সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের তরফে সতীনাথ পাত্রও জানিয়েছেন, এই বিষয়ে ভবিষ্যতে ভারতের মৎস্যজীবীদের সতর্ক করা হবে।

কিউএনবি/রাজ্/১৫.০৭.২০২৫/বিকাল ৫.৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit