রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

সীমান্ত দিয়ে ২১ জনকে ঠেলে পাঠালেন বিএসএফ

শান্তা ইসলাম  নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৪২ Time View

শান্তা ইসলাম  নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার দূর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাঁদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গ ও দুজন পুরুষ রয়েছেন। বিজিবির সূত্রে জানা যায়, নেত্রকোণার দূর্গাপুরের বিজয়পুর বিওপির ১১৪৮/৪ এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আড়াপাড়া এলাকায় পুশইন করা হলে তাঁদের আটক করে বিজিবি। আটক ব্যক্তিদের বাড়ি ঢাকা, চট্টগ্রাম, রাজবাড়ী, পটুয়াখালী, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায়।

বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টার দিকে জেলার দূর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাঁদের পুশইন করা হয় বলে জানিয়েছেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি’র) বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম। তিনি আরও জানান, সীমান্তে হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে একটি দল টহল দেওয়ার সময় বিএসএফের পুশইন করা ২১ জনকে আড়াপাড়া এলাকা থেকে আটক করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদে তাঁদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। আটককৃতরা দিল্লিতে কাজের জন্য যায়। তাদের দিল্লির বিভিন্ন এলাকা থেকে একত্রিত করে গতকাল দিল্লির নাজিরাবাদ বিমানবন্দর দিয়ে বিমানে করে আসামে নেওয়া হয়। পরে তাদের আজ বৃহস্পতিবার ভোরে বিএসএফ বিজয়পুর সীমান্ত এলাকা দিয়ে ঠেলে দেয় বাংলাদেশে। আটককৃতদের দূর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

 

 

 

কিউএনবি/আয়শা//১০ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit