বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

‘নিখোঁজ’ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা সাভার থেকে উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : এইচএসসি পরীক্ষা দিতে বের হয়ে নিখোঁজ হন মাহিরা জামান পিউ নামের এক তরুণী। এর কয়েক ঘণ্টা পর রাজধানীর ভাটারা এলাকা থেকে ‘নিখোঁজ’ পিউকে সাভার থেকে উদ্ধার করেছে র‍্যাব-৪।

রোববার (২৯ জুন) দিবাগত রাতে মাহিরাকে উদ্ধার করার খবর পাওয়া যায়।

তবে কীভাবে ওই এইচএসসি পরীক্ষার্থী ‘নিখোঁজ’ হয়েছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে রোববার সকালে ভাটারা এলাকা থেকে এইচএসসি পরীক্ষার উদ্দেশ্যে রওনা হন তিনি। এরপর তাকে কোথাও পাওয়া যাচ্ছে না বলে জানায় তার পরিবার। পিউ সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী।

তার পরীক্ষা কেন্দ্র ছিল মিরপুর কলেজ। তিনি রোববার সকাল ৮ টার দিকে বাসা থেকে একাই বের হয়েছিলেন পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে। কিন্তু তিনি বাসা থেকে বের হওয়ার পরবর্তী সময় থেকেই নিখোঁজ। পরীক্ষার কেন্দ্রেও তিনি উপস্থিত ছিলেন না।

নিকটাত্মীয় এবং স্বজনদের সঙ্গে যোগাযোগ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলেও জানানো হয়েছিল। এ ঘটনায় থানায় জিডি করে শিক্ষার্থীর পরিবার।

এরপর থেকেই তার খোঁজে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কিউএনবি/অনিমা//৩০ জুন ২০২৫, /সকাল ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit