শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

ব্যবসায়ীদের ১০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অর্থ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের আব্দোলনের প্রেক্ষিতে উদ্ভূত অচলাবস্থা নিরসনে ব্যবসায়ীদের ১০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন অর্থ উপদেষ্টা। বৈঠকে উপস্থিত আছেন এনবিআর চেয়ারম্যান  মো. আবদুর রহমান খান ও অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার।

রোববার (২৯ জুন) বিকেলে অর্থ মন্ত্রণালয়ে এই বৈঠকে শুরু হয়। এনবিআর সংস্কার ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে সরকারের সর্বোচ্চ অর্থনৈতিক নীতিনির্ধারক পর্যায়ে এটিই প্রথম সংলাপ।

এর আগে গণমাধ্যমকে ব্যবসায়ী নেতারা জানান, বর্তমানে কাস্টমস কার্যক্রম বন্ধ থাকায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি হচ্ছে, যা দীর্ঘমেয়াদে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা//২৯ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit