শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার  দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আলুর ন্যায্যমূল্য ও আলুর বহুমুখী ব্যবহারে সরকর কাজ করছে –  প্রতিমন্ত্রী আব্দুল বারী আশুলিয়ায় বাড়ি দখল চেষ্টার অভিযোগ; আদালতের নিষেধাজ্ঞা পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় পাকিস্তানের হামলায় ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত

ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলাম ৩ ঘণ্টা: আলি শামখানি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ধ্বংসস্তূপের নিচেই চাপা পড়েছিলেন ৩ ঘণ্টা ! নড়াচড়া করতে না পারায়, ওই অবস্থায় আদায় করেন ফজরের নামাজ। এভাবেই ইসরায়েলি হামলা থেকে বেঁচে ফেরার রোমহর্ষক বর্ণনা দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শীর্ষ উপদেষ্টা, আলি শামখানি।

গেলো ১৩ জুন তাকে হত্যার দাবি করেছিলো ইসরায়েল। এরপর, ছড়ায় গুরুতর আহত হওয়ার খবর। সব গুঞ্জন উড়িয়ে, ইরানের সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের গণ জানাজায় অংশ নিতে, জনসম্মুখে আসেন আয়াতুল্লাহ আলি খামেনির শীর্ষ উপদেষ্টা। এরপরই রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি-কে দেন সাক্ষাৎকার। বলেন কীভাবে তিনি মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন।

শামখানি ইরানের শীর্ষ কর্মকর্তাদের একজন। সামরিক কমান্ডার, বিজ্ঞানী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি তাকেও লক্ষ্য বানিয়েছিলো ইসরায়েল। পুরোপুরি গুড়িয়ে দেয়া হয় তার বাড়ি। শামখানির দাবি, নেহাৎ ভাগ্যের জোরেই বেঁচে ফিরেছেন। তিনি জানান, হামলার সময়ে প্রথমে ভূমিকম্প মনে হলেও পরে বুঝতে পারেন তিনি হামলার শিকার হয়েছেন।

এক সময় ইরানের নৌবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন শামখানি। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তিনি। পরে, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিযুক্ত হন। বর্তমানে, খামেনির শীর্ষ উপদেষ্টা তিনি।

 

কিউএনবি/আয়শা//২৯ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit