শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

হাজারীবাগে পানির ট্যাংকে বিস্ফোরণ, বাবা-মেয়েসহ দগ্ধ ৪

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩৭ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর হাজারীবাগের ট্যানারি মোড় এলাকায় একটি আবাসিক ভবনে পানির ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন দগ্ধ হয়েছেন।

শনিবার (২৮ জুন) রাত ৮টার দিকে তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

দগ্ধ ব্যক্তিরা হলেন- বাড়ির মালিক মো. জিয়াউদ্দীন (৪২), তার দুই কন্যা নাজিয়া সুলতানা রাফিয়া (৮) ও ফারিয়া সুলতানা (৩) এবং ট্যাংক পরিষ্কারের কাজে নিয়োজিত শ্রমিক বেলাল হোসেন (৩৬)।
চারজনকেই রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার সকালে জিয়াউদ্দীনের ভাগনে এস এম শাহপরান জানান, ট্যাংক পরিষ্কারের সময় শ্রমিক বেলাল নিচে কাজ করছিলেন। সে সময় তার মামা জিয়াউদ্দীন ও তার দুই মেয়ে সিঁড়িতে দাঁড়িয়ে ছিলেন। ট্যাংকে পর্যাপ্ত আলো না থাকায় জিয়াউদ্দীন আলো দেখাতে নিচে নামেন। ধারণা করা হচ্ছে, ট্যাংকে জমে থাকা কোনো দাহ্য গ্যাসের সংস্পর্শে আগুন বা স্পার্ক লাগার কারণে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে চারজনই দগ্ধ হন।

তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বার্ন ইউনিটে পাঠানো হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘জিয়াউদ্দীনের শরীরের ৪ শতাংশ ও শ্রমিক বেলালের শরীরের ১৭ শতাংশ পুড়েছে। শিশু রাফিয়ার শরীরের ৬ শতাংশ ও ছোট বোন ফারিয়ার ৫ শতাংশ দগ্ধ হয়েছে। সবার চিকিৎসা চলছে এবং অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

স্থানীয় বাসিন্দারা জানান, ট্যাংক পরিষ্কারের সময় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না করায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/২৯ জুন ২০২৫, /বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit