মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

কর্মস্থলে অনুপস্থিত ১৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৪৩ Time View

ডেস্ক নিউজ : গত বছরের ৫ আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ১৩ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

রোববার (২৯ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্ত করা হয়।

জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত ১৩টি পৃথক প্রজ্ঞাপন প্রকাশ করে। এতে সই করেছেন সিনিয়র সচিব নাসিমন গনি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(গ) অনুসারে পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

জানা গেছে, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভেঙে পড়ে পুলিশ বাহিনী। অনেক পুলিশ সদস্য কর্মস্থলে যোগদান করে কয়েকদিন পর উধাও হয়ে যান। অনেকে ছুটি নিয়েও অনুপস্থিত অনেকে আবার ছুটি না নিয়েও উধাও হয়েছেন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা বলেন, ১৩ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এদের সবাই দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত।

কিউএনবি/অনিমা/২৯ জুন ২০২৫, /বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit