শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

রাজধানীতে একরাতে সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩৭ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর উত্তরা ও কাফরুলে দুই পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাতে এসব দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, শনিবার গভীর রাতে আনুমানিক তিনটার দিকে আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা তিনজন পথচারীর উপর একটি ট্রাক উঠে যায়।

এতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। আহত অবস্থায় অপর জনকে হাসপাতালে নেওয়া হয়। তিনি সেখানে মারা যান। নিহতদের পরিচয় এখনেও নিশ্চিত হওয়া যায়নি।

ট্রাকটি জব্দ করা হয়েছে এবং নিহতদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একই রাতে কাফরুল থানাধীন বিজয় সরণি লিংক রোডে মাইক্রোবাসের সঙ্গে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হন।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌস বাদল জানান, ট্রিপল নাইন (৯৯৯) এর ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই জনকে উদ্ধার করা হয়।

তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও মাইক্রোবাসটি কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে।

দুই দুর্ঘটনায়ই নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

কিউএনবি/অনিমা/২৯ জুন ২০২৫, /বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit