শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীতে আ.লীগ নেতা পাইপগানসহ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩২ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলা থেকে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার থেকে একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়েছে।রোববার (২৯ জুন) দুপুরের আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শনিবার রাত সোয়া ৮টার দিকে নোয়াখালী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের পূর্ব অনন্তপুর গ্রামের আনন্দধারা এলপি গ্যাস নামে একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার সাহেদুর রহমান দিপু (৫০) বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং অনন্তপুর গ্রামের পশ্চিম পাঁনচাত বাড়ির মৃত সফিকুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দিপু একলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের একটি অংশের সক্রিয় নেতা ছিলেন ও জেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর অনুসারী বলে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্বঅনন্তপুর গ্রামের আনন্দধারা এলপি গ্যাস নামীয় একটি দোকানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানতে পারে ভাড়াকৃত ওই দোকানের ভিতরে এক ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। পরে আসামিকে আটক করে দেহতল্লাশির একপর্যায়ে তার ভাড়াকৃত দোকানের সিলিংয়ের ওপরে ১টি অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে বলে স্বীকার করে।  

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে দিপুকে গ্রেপ্তার করা হয়। আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

কিউএনবি/অনিমা/২৯ জুন ২০২৫, /দুপুর ১২:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit