শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

আগস্টে ঢাকার রাস্তায় নামছে গতি নিয়ন্ত্রিত ই-রিকশা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৪৩ Time View

ডেস্ক নিউজ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, আগস্টে ঢাকার রাস্তায় নামছে গতি নিয়ন্ত্রিত ই-রিকশা। প্রাথমিকভাবে, রাজধানীর দুটি জোনে ই-রিকশা চালু করা হবে।

তিনি আরও জানান, প্রথম ধাপে ৩০০ প্রশিক্ষণার্থীকে ই-রিকশা বিষয়ক প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে। পরবর্তীকালে তারা চালকদের প্রশিক্ষণ দেবেন।

শনিবার (২৮ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে আয়োজিত ই-রিকশার মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, গতি নিয়ন্ত্রিত ই-রিকশা প্রথম ধাপে ঢাকার দুই সিটির দুটি জোনে চালু করা হবে। ঢাকা দক্ষিণ সিটির পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সিটির উত্তরায় প্রাথমিকভাবে চলবে বুয়েটের তৈরি তিন চাকার এসব ই-রিকশা।

তিনি বলেন, জুলাই আন্দোলনে রিকশাচালকদের ভূমিকা ছিল অনন্য। তাই বৈধভাবে তাদের রুটি-রুজির ব্যবস্থা করার চেষ্টা চলছে।

এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়ানো হবে বলেও জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, আগস্টের প্রথম সপ্তাহে ঢাকার রাস্তায় নামবে ই-রিকশা। ই-রিকশাগুলো চালু হওয়ার পর থেকে উক্ত জোনগুলো থেকে অনুমোদনহীন রিকশা ধীরে ধীরে সরিয়ে দেয়া হবে।

কিউএনবি/অনিমা//২৮ জুন ২০২৫, /বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit