শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী

দুর্গাপুরে বাল্যবিয়ে কে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৫৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্ষদান সামাজকল্যান ফাউন্ডেনের উদ্দ্যেগে মাদক ও বাল্যবিয়ে কে লাল কার্ড দেখিয়েছে সীমান্তবর্তী আগাঢ় অনির্বান স্কুলের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে শিক্ষার্থীদের অংশগ্রহনে এ কর্মসুচীর উদ্বোধন করেন ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর।

মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ শেষে এসবি রক্ষদান সামাজকল্যান ফাউন্ডেনের সভাপতি সৈকত সরকারে সভাপতিত্বে, স্কুল শিক্ষক মনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আব্দুল বারেক, আবাসিক মেডিক্যাল অফিসার তানজিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার প্রমুখ। এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যক্তি, স্কুলের শিক্ষকমন্ডলী, সংগঠনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই বড় হয়ে একদিন দেশের নেতৃত্ব দিবে। দেশ ও সমাজকে ভালো রাখতে হলে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং দুর্নীতিকে না বলে সর্বদা লাল কার্ড প্রদর্শন করে যাবে। সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতাকে সবুজ কার্ড প্রদর্শন করে শপথ নিতে হবে।

নিয়মিত পড়াশুনা করে, নিজকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, সবসময় সত্য কথা বলবে, মাদক সেবনে না করবে, ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বছরের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে, তোমাদের আশ-পাশের সকলকে বোঝাবে। আলোচনা শেষে, এসবি রক্ষদান সামাজকল্যান ফাউন্ডেনের নিয়মিত আয়োজন, স্বাস্থ্যবিষয়ক এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৫, /রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit