বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
আলভারেজকে পেতে মরিয়া বার্সা, মাদ্রিদে গেছেন স্পোর্টিং ডিরেক্টর সিলেট ওসমানী বিমানবন্দরে সালাম এয়ার চালু হচ্ছে ১লা সেপ্টেম্বর হতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙামাটিতে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস তীব্র গরমে শিশু ও নবজাতকের যত্ন এবং সুরক্ষায় যা করবেন শেখ হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ঘন্টা ব্যাপী মহাসড়কে মানববন্ধন  নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বাংলাদেশ সিরিজে ইতিহাস গড়ার অপেক্ষায় স্টার্ক

ঢাকা জেলা তাঁতীদলের সভাপতির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৭৫ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকা জেলা তাঁতীদলের সভাপতি   মো: জাকির হোসেন এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে কেন্দ্রীয় কমিটি ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত  কমিটি গঠন করা হয়েছে।মঙ্গলবার দুপুরে এ তদন্ত কমিটি গঠনের বিষয়ে নিশ্চিত করেন তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: মজিবর রহমান। এরআগে ২২শে জুন কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ইয়াছিন (দপ্তরের দ্বায়িত্বে) এর স্বাক্ষরিত সংগঠনের প্যাডে এ তদন্ত কমিটি গঠন করেন।
তদন্ত কমিটির পত্রে উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী তাঁতীদলের ঢাকা জেলার সভাপতি মোঃ জাকির হোসেন এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তদন্তের জন্য জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশক্রমে জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং সাংবাদিক নেতা লায়ন এ.জেড.এম মাইনুল ইসলাম পলাশ এর নেতৃত্বে ০৩ (তিন) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটির অন্য সদস্যরা হলেন জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আবুল কালাম ও মোঃ হানিফ খাঁন। আগামী ২৫শে জুন এর মধ্যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবরে লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।এবিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার ঢাকা জেলা তাঁতীদলের সভাপতি মো: জাকির হোসেনকে ফোন করা হলে, তিনি ফোন রিসিভ করেননি।
এবিষয়ে কেন্দ্রীয় কমিটি তাঁতীদলের সাধারণ সম্পাদক মো: মজিবর রহমান বলেন, ঢাকা জেলা তাঁতীদলের সভাপতি মো: জাকির হোসেনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এবিষয়ে আমাদের নজরে আসার পরে আমরা তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করেছি। সঠিক তথ্য যাচাই-বাছাইয়ের পরে সে যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এছাড়া কেউ যদি দলের নাম ভাঙ্গিয়ে কোন অনিয়ম করে, সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 
উল্লেখ্য: গত ২১শে জুন শ্রীপুর বৃহত্তর পাইকারি কাপড়ের মার্কেটের সামনের ফুটপাতের হকারদের কাছে চাঁদা চাইতে গেলে হকাররা তাকে গণপিটুনি দেয়। পরে এবিষয়ে মার্কেট কর্তৃপক্ষ আশুলিয়া থানায় তার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন ।

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৫, /দুপুর ২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit