মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২১ অপরাহ্ন

তেহরানে ৫০টিরও বেশি যুদ্ধবিমান নিয়ে হামলার দাবি ইসরাইলের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য সংখ্যক লক্ষ্যবস্তুতে হামলার কথা জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।  সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আপডেটে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তেহরানে ইসরাইলি বিমান বাহিনীর ৫০ টিরও বেশি যুদ্ধ বিমান তেহরানের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

আইডিএফ জানিয়েছে, ‘সাম্প্রতিক ধারাবাহিক হামলা’র সময় সামরিক কমান্ড সেন্টারগুলোতে আঘাত করেছে যুদ্ধবিমানগুলো।আইডিএফের ওই বার্তায় বলা হয়, যে স্থানগুলোতে আঘাত করা হয়েছে তার মধ্যে তেহরানের ক্ষেপণাস্ত্র ও রাডার উৎপাদন কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র সংরক্ষণের অবকাঠামো রয়েছে।  

এদিকে গত ১৩ জুন থেকে ইসরাইলের হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ৫০০ জনের প্রাণহানি ঘটেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইসরাইলের হামলা শুরুর পর থেকে ইরানে এখন পর্যন্ত কমপক্ষে ৫০০ মানুষ নিহত হয়েছেন। এছাড়া চলমান এই হামলায় আহত হয়েছেন আরও ৩ হাজারের বেশি মানুষ।

তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান বলেছে, নিহতের সংখ্যা সরকারিভাবে যা বলা হচ্ছে তার চেয়ে প্রায় দ্বিগুণ।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /রাত ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit