বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নবীজি (সাঃ) জীবন নিয়ে সকল ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক-ছারছীনার পীর ছাহেব আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাখো নেতাকর্মীর ভালোবাসায় রাঙামাটি জেলা পরিষদের নতুন পরিষদকে বরণ গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর দুদিনে ট্রলিং বোটে ধরা পড়ল ৮০ মণ ইলিশ, শঙ্কায় সাধারণ জেলেরা এখন আমি জামিন চাই না, ট্রাইব্যুনালকে বললেন দীপু মনি ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল তেহরান সালাহউদ্দিন আহমদের গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেফতার মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, অন্যদের উদ্বেগের কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী

ক্রিকেট বোর্ডের উপদেষ্টা হলেন সামি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রেসিডেন্টস এডভাইজার কমিটিতে তিনজনকে উপদেষ্টা হিসেবে মনোনীত করেছেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

বৃহস্পতিবার বিসিবি পরিচালকদের এক সভা ছিল। সেখানে তিনজনকে এডভারজার কমিটিতে মনোনীত করা হয়। তারা হলেন- সাখাওয়াত হোসেন, সৈয়দ আবিদ হোসেন সামি ও ব্যারিস্টার শাইখ মাহাদী। 

আবিদ হোসেন সামি দীর্ঘদিন ধরে ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ করার পাশাপাশি ক্রীড়া বিশ্লেষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।  সাখাওয়াত হোসেন দীর্ঘদিন দেশের পর্যটন উন্নয়ন নিয়ে কাজ করছেন। এই অঙ্গনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারও পেয়েছেন। প্রেসিডেন্টস কমিটির আইন উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার শাইখ মাহাদীকে। 

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৫, /রাত ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit