বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮ খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানাতেও রোনালদো? ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং উলিপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অনুষ্ঠিত সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল অশেষে শাস্তিমূলক বদলি দিনাজপুরে ভিপি সম্পত্তি দখলকে কেন্দ্রকরে নওগাঁর বদলগাছীতে দুইপক্ষের সংঘর্ষ নিহত-১ আহত-১১জন  হজের জন্য জমা দেওয়া টাকার জাকাত কি দিতে হবে? জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ

লালপুরে আ’লীগের ১৭ নেতা কর্মী কারাগারে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৫০ Time View

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ শ্লোগান দেয়া নিয়ে বিএনপি নেতা-কর্মীদের সাথে সংঘর্ষ ও গুলিবর্ষণের মামলায় লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসাহাক আলী,সহ ১৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে এজাহারভুক্ত ১৯ আসামি সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মো. নাসিরুল হকের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে শুনানী শেষে বিচারক ২ জনের জামিন মঞ্জুর করেন এবং বাকি ১৭ জনের জামিন না মুঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

 কারাগারে পাঠানো  নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসাহাক আলী, লালপুর সদর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান, কায়কোবাদ, বাবলু সহ মোট ১৭ জন।

উল্লেখ্য, গত ৩১ মার্চ লালপুর উপজেলার বলিতিতা ইসলামপুর  ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ নেতৃবৃন্দের ‘জয় বাংলা’ শ্লোগান দেয়াকে কেন্দ্র করে বিএনপি নেতৃবৃন্দের সাথে তাদের সংঘর্ষ বাধলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।

মোঃ মাজহারুল ইসলাম

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৫, /বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit