শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

আশুলিয়ায় ঈদ পুনর্মিলনী ও বিশেষ খেলা

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১০১ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে  বিশেষ খেলার আয়োজন করেছেন ধামসোনা ইউনিয়ন ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রোববার বিকালে আশুলিয়ার গোপাল বাড়ী নবীন প্রগতি স্কুল এন্ড কলেজ মাঠে এই খেলার আয়োজন করা হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলা পরিচালনা করেন।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন তানভীর এর সার্বিক তত্ত্বাবধানে এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মন্ডল, আশুলিয়া থানা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক মোকলেছুর রহমান, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য জাকির পাঠান ও ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেন। 
এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ ও থানা ছাত্রদল নেতা আলহাজ্ব মাদবর সহ অন্যান্য নেতাকর্মীরা।

কিউএনবি/আয়শা/১৫ জুন ২০২৫, /দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit