বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮ খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানাতেও রোনালদো? ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং উলিপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অনুষ্ঠিত সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল অশেষে শাস্তিমূলক বদলি দিনাজপুরে ভিপি সম্পত্তি দখলকে কেন্দ্রকরে নওগাঁর বদলগাছীতে দুইপক্ষের সংঘর্ষ নিহত-১ আহত-১১জন  হজের জন্য জমা দেওয়া টাকার জাকাত কি দিতে হবে? জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ

লালপুরে বালুমহলে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২০২ Time View
মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে সরকার কর্তৃক অনুমোদিত বালুমহাল ঘিরে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ইজারাদার প্রতিষ্ঠান মোল্লা ট্রেডার্স।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উপজেলার  ২নং ঈশ্বরদী ইউনিয়নের লক্ষ্মীপুর পদ্মা নদীর পাড়ে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির অংশীদার মেহফুজ হক সোহাগ জানান, দিয়ার বাহাদুর মৌজায় ৯ কোটি ৬০ লাখ টাকায় বালুমহাল ইজারা নেওয়ার পর থেকে প্রতিদিন ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে পাবনা জেলার ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও তার ভাই মেহেদী সহ তাদের অনুসারীরা।

চাঁদা না দিলে নৌপথে সন্ত্রাসী হামলা, নির্যাতন, শ্রমিকদের মারধর, নৌযানে বাধা এবং মিথ্যা মামলার ভয় দেখানো হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। তিনি দাবি করেন, ঈশ্বরদী থানার নতুন ওসি আ.স.ম আব্দুন নুর যোগদানের পর এসব ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে। 
বালুমহলে চাঁদা দাবির প্রসঙ্গে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু জানান, এসব ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই, এসব ষড়যন্ত্র, মিথ্যা ও ভিত্তিহীন। তবে ঈশ্বরদী থানার ওসি আ.স.ম আব্দুন নুরকে এবিষয়ে জানার জন্য কয়েকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৫, /বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit