মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

বিশ্ববাজারে আরও কমল জ্বালানি তেলের দাম

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও কিছুটা কমেছে। বুধবার (১১ জুন) সকাল পর্যন্ত ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দর প্রতি ব্যারেল ১৫ সেন্ট বা ০.২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৬.৭২ ডলার। অপরদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম কমেছে ১০ সেন্ট বা ০.২ শতাংশ, যা এখন ৬৪.৮৮ ডলার।

মূল্য হ্রাসের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য আলোচনার অনিশ্চয়তা, চীনের দুর্বল চাহিদা, এবং ওপেক প্লাস জোটের উৎপাদন বৃদ্ধির ঘোষণা। ওপেক প্লাস জানিয়েছে, তারা জুলাই মাসে দৈনিক ৪ লাখ ১১ হাজার ব্যারেল উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে, যা উৎপাদন হ্রাস তুলে নেওয়ার ধারাবাহিক পদক্ষেপের অংশ।

মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, লন্ডনে দুই দেশের আলোচনায় একটি সমঝোতার কাঠামো তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের পরই চুক্তিটি কার্যকর হতে পারে। এতে চীন বিরল খনিজ ও চুম্বকজাত পণ্যের রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে।

বাজার বিশ্লেষক প্রিয়াঙ্কা সচদেবা বলেন, “মূল্য সংশোধনের পেছনে রয়েছে প্রযুক্তিগত মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এবং বিনিয়োগকারীদের সতর্কতা।”

এদিকে, মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) তথ্য অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত ৩ লাখ ৭০ হাজার ব্যারেল হ্রাস পেয়েছে। ডিজেল ও গ্যাসোলিনের মজুত সামান্য বেড়েছে।

ক্যাপিটাল ইকোনমিক্সের বিশ্লেষক হামাদ হুসেইনের মতে, বছরের শেষ নাগাদ ব্রেন্ট ক্রুডের দাম ৬০ ডলারে নেমে আসার সম্ভাবনা রয়েছে, যদিও মৌসুমি চাহিদা কিছু ভারসাম্য আনতে পারে।

 

কিউএনবি/অনিমা/১১ জুন ২০২৫, /বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit