শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

আজ ঈদের দিন চলবে না মেট্রোরেল

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : আজ পবিত্র ঈদুল আজহা, এ উপলক্ষ্যে আজ শনিবার (৭ জুন) রাজধানীতে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

ডিএমটিসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকলেও ঈদের পরদিন রোববার (৮ জুন) সকাল ৮টা থেকে ট্রেন চলবে ৩০ মিনিট বিরতিতে (হেডওয়ে)। এরপর সোমবার (৯ জুন) থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী।

মেট্রোরেলের এ সিদ্ধান্ত ইতোমধ্যে যাত্রীদের জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদ উপলক্ষ্যে রাজধানীবাসীর একাংশ ঢাকা ছাড়লেও যারা রাজধানীতে রয়েছেন, তাদের যাতায়াতের জন্য ঈদের পরদিন থেকেই ট্রেন চলাচল আংশিকভাবে চলবে।

এদিকে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে গত ৫ জুন থেকে শুরু হয়েছে টানা ১০ দিনের সরকারি ছুটি। এই ছুটি প্রযোজ্য হয়েছে সচিবালয়সহ সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে। এর আগে ঈদুল ফিতর উপলক্ষ্যে ৯ দিনের ছুটি দেয়া হয়েছিল, তবে কোরবানির ঈদে এবার ছুটি বেড়ে দাঁড়িয়েছে ১০ দিনে।

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৫, /সকাল ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit