শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

মনিরামপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৬২ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘তামাক নয়, খাদ্য ফলান’। শনিবার সকাল ১১টায় মনিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারী কমিশনার(ভুমি) নিয়াজ মাখদুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ(তদন্ত) বদরুজ্জামান, উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ফজলুল হক,মাওলানা মহিউল ইসলাম,প্রনয় বিশ্বাস, সাংবাদিক আসাদুজ্জামান রয়েল। সঞ্চালনায় ছিলেন মনিরামপুর মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মুহিবুল্লাহ মনু।

বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে উপজেলার মাধ্যমিক পর্যায়ে ‘ধুমপানে বিষপান’ বিষয়ের উপর রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। রচনা প্রতিযোগিতায় প্রথম হন, মনিরামপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অরণ্য রায়, দ্বিতীয় নেঙ্গুড়াহাট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির রওজাতুল জান্নাত এবং তৃতীয় হন মনিরামপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফাইরুজ ফাইজা।

 

কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৫, /রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit