শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

সরাসরি সম্প্রচার করা হবে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৪২ Time View

ডেস্ক নিউজ : গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার (৩১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এ তথ্য জানান। তিনি জানান, আগামীকাল রোববার (১ জুন) সকাল সাড়ে ৯টায় কোর্ট প্রসিডিংস বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে (বিটিভি) মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে।

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ট্রাইব্যুনালের বিচারকাজ দেখা যাবে সরাসরি টেলিভিশনের পর্দায়। শেখ হাসিনাসহ আওয়ামীলীগ সরকারের আমলে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে প্রথম ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিলের এই চিত্র দেখবে পুরো দেশের মানুষ। এতে বিচারের স্বচ্ছতা নিশ্চিত হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে, হিটলারের নাৎসী বাহিনীর বিচার থেকে শুরু করে মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি কিংবা ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিচার সরাসরি সম্প্রচারের নজির আছে।

এ ছাড়াও, যুক্তরাষ্ট্রের আলোচিত কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েড হত্যার বিচার কাজ, উইকিলিকস এর প্রতিষ্ঠাতা জুলিয়ান এসান্স এর বিচারের দৃশ্যও সরাসরি সম্প্রচার করে গণমাধ্যম। বিশ্বের অন্তত ২১টি দেশ মামলার গুরুত্ব বিবেচনায় বিচারকাজ সরাসরি সম্প্রচার করে আসছে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৫, /রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit