শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

পাকিস্তান সফর শেষ শরিফুলের

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৩৯ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে শিরোপা হাতছাড়া হয়েছে বাংলাদেশের। রোববার (১ জুন) লাহোরে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে লিটন দাসের দল। তবে সে ম্যাচের আগে বড় এক দুঃসংবাদ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে পেসার শরিফুল ইসলামকে পাচ্ছে না বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিংয়ের সময় চোট পেয়েছিলেন তিনি। সে চোটেই সফর শেষ হয়ে গেছে তার।

দলীয় সূত্রে জানা গেছে, কুঁচকির চোটে পড়েছেন শরিফুল। লাহোরে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। যদিও ফলাফল এখনো হাতে পায়নি টিম ম্যানেজমেন্ট। তবে তার চোটের ধরণ অনুযায়ী শেষ ম্যাচ খেলার সম্ভবনা নেই বলেই জানিয়েছে সূত্র। তবে আসন্ন শ্রীলঙ্কা সফরে শরিফুলকে পাওয়া নিয়ে কোনো শঙ্কা আছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, গতকাল ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং করার সময় টান অনুভব করেন শরিফুল। কিছুক্ষণ বসে থাকার পর আবারও বল করার চেষ্টা করেন তিনি। কিন্তু সে সময়ে বুঝতে পারেন, বল করার মতো অবস্থা নেই। পরে মাত্র ৩ বল করে ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন এই বাঁহাতি পেসার।

 

 

কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৫, /রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit