শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাণিজ্য আলোচনার জন্য পাকিস্তানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে আসছেন: ট্রাম্প

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (৩১ মে) রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটির সাথে ৩ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্তের কারণে পাকিস্তান যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে ২৯ শতাংশ শুল্কের মুখোমুখি হচ্ছে। যা গত মাসে ওয়াশিংটন বিশ্বের বিভিন্ন দেশের উপর ঘোষণা করে।

পরবর্তীতে আলোচনার করতে ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত করা হয়েছিল। এর আগে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার সময় ট্রাম্প বলেছেন, দক্ষিণ এশীয় দেশ বা তার প্রতিবেশী ভারত যদি একে অপরের সাথে যুদ্ধে জড়ায়, তাহলে দেশদুটির সাথে কোনো চুক্তি করার আগ্রহ থাকবে না যুক্তরাষ্ট্রের। 
 
দুই পারমাণবিক শক্তিধর প্রতিদ্বন্দ্বী এই মাসে চার দিনের সংঘর্ষে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং কামান ব্যবহার করেছে, যা কয়েক দশকের মধ্যে তাদের সবচেয়ে তীব্র সংঘাত। এরপর ১০ মে যুদ্ধবিরতি হয় ভারত ও পাকিস্তানের। 

এদিকে, জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, গত মাসে পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি এবং নতুন আরোপিত মার্কিন শুল্ক সম্পর্কিত উদ্বেগ মোকাবেলার লক্ষ্যে, আলোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
 
এয়ার ফোর্স ওয়ান ত্যাগ করার পর জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন, আমরা ভারতের সাথে একটি চুক্তি করার খুব কাছাকাছি রয়েছি।’
 
ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল সম্প্রতি বাণিজ্য আলোচনা এগিয়ে নিতে ওয়াশিংটন সফর করেছেন। উভয় পক্ষই জুলাইয়ের প্রথম দিকে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় আছে বলে জানা গেছে।
 
মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য পরিবহনের উপর ভারতের ওপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। 
 
সূত্র: রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit