বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

পরিবর্তন হচ্ছে কনকাশন বদলির নিয়মে, কার্যকর বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ থেকে

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : নতুন নিয়ম অনুসারে ম্যাচ শুরু হওয়ার আগেই রেফারির কাছে প্রত্যেক দল কনকাশন বদলির জন্য ৫ খেলোয়াড়ের নাম জমা দিবে। এই পাঁচজনের মধ্যে একজন ব্যাটার, একজন উইকেটকিপার, একজন অলরাউন্ডার, একজন স্পিনার ও একজন পেসার থাকবেন। এর বাইরে থেকে কাউকে কনকাশন বদলি নেওয়া যাবে না। কনকাশন বদলিরও যদি কোনো কারণে পরিবর্তন প্রয়োজন হয়, তবে রেফারি লাইক-টু-লাইক খেলোয়াড়কে অনুমোদন দেবেন।

১১ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থাকলেও কনকাশন বদলির এই নিয়ম কার্যকর হবে পরের সপ্তাহের বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট দিয়ে। গলে দুদল ১৭ জুন দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে। ওয়ানডে ক্রিকেটের প্রতি ইনিংসে দুটি নতুন বল দুই প্রান্ত থেকে ব্যবহার করা হয়। আইসিসি এই নিয়মেও পরিবর্তন আনছে। নতুন নিয়মে, ৩৪ ওভার পর্যন্ত দুই প্রান্ত থেকে ২টি নতুন বল দিয়েই খেলা হবে, বাকি ওভারগুলোর জন্য ফিল্ডিং টিম দুটি থেকে যে কোনো একটি বল বেছে নিবে। অর্থাৎ ৩৫ থেকে ৫০ ওভার পর্যন্ত খেলা হবে এক বল দিয়ে।

২ জুলাই এই নিয়ম কার্যকর হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ দিয়ে। কারণ ১৭ জুনের পর বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচের আগে আর কোনো দলের সূচিতে ওয়ানডে নেই। দুদল টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ১০ জুলাই। এছাড়াও বাউন্ডারি লাইনে ক্যাচ ধরা এবং ডিআরএস নেওয়ার নিয়মেও কিছু পরিবর্তন করার কথা জানিয়েছে আইসিসি। তবে কী পরিবর্তন করা হবে, তা এখনও জানানো হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit