বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

আগামী ৫ বছরে বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড ছাড়ানোর শঙ্কা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৪১ Time View

ডেস্ক : আগামী পাঁচ বছরের মধ্যে যেকোনো একটি বছরে বিশ্বের তাপমাত্রা অতীতের সব রেকর্ড ভেঙে দিতে পারে— এমন আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। এক প্রতিবেদনে জানানো হয়েছে, এ সম্ভাবনার হার প্রায় ৮০ শতাংশ। খবর, দ্য গার্ডিয়ানের।

এমনকি, প্রথমবারের মতো ২০৩০ সালের আগেই বিশ্বে এমন একটি বছর দেখা দিতে পারে, যখন গড় উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। বিজ্ঞানীরা একে ‘বিস্ময়কর’ ও ‘সতর্কবার্তা’ হিসেবে দেখছেন। ২০২৪ সালেই বিশ্ব গড় তাপমাত্রা প্রথমবার বার্ষিক হিসাবে ১.৫ ডিগ্রি সীমা অতিক্রম করেছে। অথচ ২০১৪ সাল পর্যন্ত বিজ্ঞানীরা এমন সম্ভাবনাকেও নাকচ করেছিলেন। ২০২৩ সাল ছিল ১৭৫ বছরের আবহাওয়া পরিমাপক ইতিহাসে সর্বোচ্চ গরমের বছর।

বিশ্ব আবহাওয়া সংস্থার ডেপুটি সেক্রেটারি জেনারেল কো ব্যারেট বলেন, সাম্প্রতিক অতীতে এমন ১০টি বছরের সাক্ষী থেকেছি আমরা, যেখানে তাপমাত্রা ফেলে আসা বছরগুলোর তুলনায় বেশি ছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য এটাই যে, আগামী দিনে এই ধরনের আরও কয়েকটি বছরের সাক্ষী হতে চলেছি আমরা ৷ তাপমাত্রার এই বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতি, আমাদের দৈনন্দিন জীবনযাপন, বাস্তুতন্ত্র এবং আমাদের গ্রহের ওপর। WMO-র ক্লাইমেট সার্ভিস বিভাগের পরিচালক ক্রিস হিউইট বলেন, আমরা একটি বিপজ্জনক দিকের দিকে যাচ্ছি। তবে এখনো সব শেষ হয়নি। কার্বন নিঃসরণ কমাতে পারলে উষ্ণতা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

পৃথিবীর উষ্ণায়ন বৃদ্ধির পরিমাপ করা হয় ১৮৫০ থেকে ১৯০০ সাল পর্যন্ত ভূত্বকের গড় উষ্ণতাকে ভিত্তি ধরে। ওই সময়ে ভূতলের গড় তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। এই পর্বের পরেই ‘পরিবেশের পক্ষে বিপজ্জনক’ ভাবে শিল্পায়ন শুরু হয়েছিল বলে ধরে নেওয়া হয়। এই দ্রুত ও বিপজ্জনক শিল্পায়নের পর্বে পৃথিবীর উষ্ণায়নের জন্য মানুষই দায়ী বলে মনে করেন পরিবেশবিদেরা।

 

কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৫, /সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit