রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ‎লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! অঘোষিত কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও ভারত পার্বত্য চট্টগ্রামে ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিতের নির্দেশ পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের ‎লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা,  গণধোলাইয়ের শিকার বখাটে যুবক জয়পুরহাটে দ্বিতীয় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় এমপিসহ ৬ জনের মৃত্যু ইরানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে তিন শীর্ষ নেতা কানাডার ক্যালগেরি’র সেলেসটিয়া প্রোডাকশন হাউজের ইফতার মাহফিল মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিয়ে সরকার উদ্বিগ্ন: পররাষ্ট্র মন্ত্রণালয়

‘চিকেন নেক’-এ রাফাল যুদ্ধবিমান ও এস-৪০০ মোতায়েন করল ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শিলিগুড়ি করিডরে ভারতের সামরিক তৎপরতা ব্যাপকভাবে বেড়ে গেছে। ভারত তার পূর্ব সীমান্ত শিলিগুড়ি করিডরে (চিকেন নেক) রাফাল যুদ্ধবিমান এবং রাশিয়ার তৈরি এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। 

বৃহস্পতিবার একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, মাত্র ২০-২২ কিলোমিটার প্রশস্ত এই করিডরটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত রাখে। ভৌগোলিকভাবে এটি বাংলাদেশ, নেপাল, ভুটান এবং চীনের সংযোগস্থলে অবস্থিত, যা একে ভারতের জন্য অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ করে তুলেছে।

নয়াদিল্লি এখন তার কৌশলগত দৃষ্টি পশ্চিম (পাকিস্তান) থেকে পূর্ব দিকে সরিয়ে নিচ্ছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, আমরা পূর্বাঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং জাতীয় স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পিছপা হবো না।

এর আগে, ভারত তার পূর্ব সীমান্তে নজরদারি বাড়িয়ে আন্তর্জাতিক সীমান্তের ১০ কি.মি. অভ্যন্তরে ড্রোন ব্যবহার নিষিদ্ধ করে। ভারত শিলিগুড়ি করিডরে দ্রুত সামরিক সমাবেশের জন্য রাস্তাঘাট, টানেল ও রেল সংযোগ শক্তিশালী করেছে। সূত্র : জি নিউজ ও এনডিটিভি।

কিউএনবি/অনিমা/৩১ মে ২০২৫, /সকাল ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit