শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম

টঙ্গীতে পুকুর থেকে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের টঙ্গীতে একটি পরিত্যক্ত পুকুর থেকে ১০ বছর বয়সী এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার বিকেল ৫টার দিকে টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিলসের বালুর মাঠবস্তি এলাকার একটি পুকুরে এ মরদেহটির সন্ধান মেলে। তাৎক্ষণিকভাবে মৃত ওই শিশুটির পরিচয় শনাক্ত করা যায়নি। 

প্রায় চারদিন আগে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

থানার উপপরিদর্শক (এসআই) হানিফ হোসেন জানান, শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা দায়ের দায়ের করা হবে।

কিউএনবি/অনিমা/৩১ মে ২০২৫, /সকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit