শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ঈদের আগে ছুটি বাড়ানোর দাবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : ঈদুল আজহার আগে ৩ ও ৪ জুন ছুটি ঘোষণার দাবি জানানো হয়েছে। কোরবানির ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে এ দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এর প্রেক্ষিতে তারা ঈদের পরের দুই দিন ছুটি কমাতে বলেছেন। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় সংগঠনটি।

এবার ঈদুল আজহায় টানা ১০ দিন ছুটির ঘোষণা দিয়ছে অন্তর্বর্তী সরকার। গত ৭ মে জনপ্রশান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর ফলে ১১ ও ১২ জুনের ছুটি এবং পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১০ দিনের টানা ছুটি পাবেন কর্মজীবীরা। এবার বেসরকারি চাকরিজীবীরাও এই ছুটি ভোগ করবেন।

ঈদুল আজহা আগামী ৭ জুন হতে পারে (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। সেই হিসেবে ঈদুল আজহার আগে মাত্র দুই দিন ছুটি পাওয়া যাবে। সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, এবারের ঈদে ১০ দিনের টানা ছুটি দিয়েছে সরকার। এ কারণে এবারের ঈদে ঢাকা থেকে এক কোটি ১০ লাখ এবং ঢাকার আশপাশের ৩০ লাখসহ অন্তত এক কোটি ৪০ লাখ মানুষ দেশের বিভিন্ন জেলায় যাবে।

তিনি বলেন, ৭ জুন ঈদ হলে ঈদের আগে ৫ ও ৬ জুন দুদিনের সরকারি ছুটি মিলবে। আর ৬ জুন ঈদ হলে ছুটি মিলবে মাত্র একদিন। কিন্তু ঈদের ছুটি এক দিন হলে এক কোটি ৪০ লাখ মানুষকে ঢাকা থেকে গ্রামের বাড়ি পাঠানোর সক্ষমতা সড়ক, রেল ও নৌপথের নেই। কোরবানির ঈদে সড়কের পাশে বসানো পশুরহাট ও পশুবাহী ট্রাক চলাচলের কারণে যানজট থাকে। ফলে যানবাহনের গতি কমে যায়।

এতে বাড়ি ফেরার পথে যাত্রীরা ভয়াবহ দুর্ভোগে পড়তে পারেন। এ কারণে আমরা ঈদের পরের ছুটি কমিয়ে ঈদের আগে ৩ ও ৪ জুন ছুটি ঘোষণার দাবি জানানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৫, /রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit